Friday, 17 September 2010

গুড়ের সন্দেশ

গুড়ের সন্দেশ
খুব পছন্দের ছিলো।

দীর্ঘ সময় ব্যয় করা কাজ
বরাবরই অনীহা ছিলো
বলে..
দায়িত্বটা পড়ে যেতো
সাম্মীর উপর।

তুমিবিহীন দশটি বছর!

জীবনের রং অনেকটা বদলে গেছে
অনীহার হলুদ পাতা ঝরে
সবুজ পাতায় সজ্জিত বৃক্ষ
প্রতি বছর শান্তির বানী নিয়ে
ফিরে আসে
পবিত্র ঈদ...
টেবিলে বাহারী খাবারের পাশে
ঘুড়ের সন্দেশ
ঘরভর্তি স্বজন, কোলাহলের ভীড়
অনুপস্থিত থাকো শুধু তুমি
চারপাশে কেবল তোমার
শূণ্যতা-বাবা
কষ্ট হয় বড় কষ্ট...।
বাবা, ঐ দূর দ্বীপ থেকে কি
তুমি শুনতে পাো আমাদের
বোবা কান্না।

No comments:

Post a Comment