যে কৃষাণী ভেবে ছিলো, এই বুঝি সময়ের মৃত্যু হল!
নিষ্ফলা জমিনের বিরাণ উদর আবার ছেয়ে যাবে
সবুজের সমারোহ... গোছা-গোছা দুধধানে লুকানো
র'বে মৌ মৌ গন্ধে
ঠুকরে খাবে দোয়েল, শ্যামা, বুলবুলি--
টিয়া-ময়না গেয়ে যাবে গান।
অতপর...
আমাকে ভাসাবে বাসন্তি স্বপ্নে, দু'চোখের পাতায়
আমার আঙিনা সুরে ছিল কিরণ রোদের ছায়ায়
কল্পনার আহত স্বপ্নগুলো আজও দুমড়ে কাঁদে
অপূর্ণতায়... রঙহীন বেদনায়।
No comments:
Post a Comment