Saturday, 18 September 2010

স্বপ্ন

আদ্রতামেপে একমুঠো স্মৃতির মত অখন্ড কিছু শপথ
আজই প্রথম ভাসিয়ে দিলাম টেমসের নোনাজলে।
হউক না কঠিন ও কোমল!
আজ তবে জাগুক শূন্য করতল-
গতরাতে বোবা আকাশের সাদা শরীরে
হলুদ নক্ষতের মেলা বসেছিল শান্ত ও শীতল
দীর্ঘদিন অযতেœ পড়ে থাকা ভুলমন্তগুলো
আলো জ্বালাবে বলে তুলে রাখছে ফণা
আমি রাখছি তারে জলরঙা কাঁচের বৈয়ামে
ভাঁজে ভাঁজে প্রেমান্ধ শিখা, আলমারিতে ঘুমন্ত
নতুন তাঁতের শাড়িটিও বের করে রেখেছি আলনায়
যদি কোন মধুক্ষণে একগুচ্ছ মাতাল রোদ হানা দেয়
শাড়ির ছায়ায়, যদি হাওয়া খেলা করে দেহের আঙিনায়
তাকে অঙ্গে জড়িয়ে আঁচল খুলে বেঁধে রাখবো ডোরায়
মনের দূর নীলিমায়।

No comments:

Post a Comment