শরীর খারাপ হয়
টাইম মতো খাবার
না খেলে
অসুখ হয়...
মাথায় হাত বুলিয়ে
উপদেশমূলক কথাগুলো
এখন আর কেউ বলে না।
সময়ের রঙীন স্রোত
ভেসে গেছে
অসংখ্য জামদানী দিন..
ঘরের দেয়ালে টাঙানো
পুরোনো ছবি
মনে হয় এখনো তাকিয়ে
দেখো.. নিয়মের রুটিন!
তবে বিশ্বাস করো বাবা
এখন আর অনিয়ম হয় না
শুধরে গেছি... কারণ
তুমি পাশে নেই বলে ‘বাবা’।
No comments:
Post a Comment