Friday, 17 September 2010

শেকড়

বিশ্বাসের লাল র্সূয
যেখানে
মৃত
সেখানে
অবিশ্বাসের হলুদ চাদ
মিটিমিটি
হাসে

একদা
নিশিন্দা নদীর পারে
রুয়েছিলাম
স্বপ্নরে চারাগাছ ...
সবুজ রঙের বাসনা
অপেক্ষামান
বছরের পর বছর।

চৌদিকে উপচে পড়া জল
কালো সময় ...
সন্ধ্যাকালীন বিদায়ী স্রোত
ভেসে গেছে চারার শেকড়।

No comments:

Post a Comment