Friday, 17 September 2010

মনের দ্বারে

অমবস্যার ঘন অন্ধকার
বড় অপ্রিয় আমার!

পাথরের বুক অসংখ্য
পানিফুল, উৎফুল্ল সময়
মন ভরে শুনেছো মায়াবী
অন্ধকারের আবেগী
আবৃত্তি..

অথচ
একদিন ভোরের স্নিগ্ধ হাওয়া
স্পর্শ করেছিল দেহের ভাঁজ
সে মধুক্ষণ
একবারও হয়নি অতিথি
মনের দ্বারে।

No comments:

Post a Comment