Saturday, 18 September 2010

গন্তব্যহীন পথচলা

অবসর কাকে বলে জানি না, শুধু জানি
চঞ্চল নক্ষত্রের মতো ক্লান্তিহীন ছুটে চলা

সকাল, সন্ধ্যা, রাত সময়ের আঁচলে বেঁধে দেই
নিত্যদিনের জীবন্ত রুটিন, গ্যাসের নীল আভায়
চাল, নুন গলিয়ে রান্না করি ক্ষুধার বসন--
নরম-নোনা-ভাত। কখনও সাদা কাগজের
মোলায়েম শরীরে বাহারী কলমের জলে রোপণ
করি কবিতার মাদলছন্দ, গ্রামীণ ভালোবাসার
রঙিন উপাসক হয়ে বিরাণ চরে খুঁজে ফিরি
রক্তজবার চাদরে মোড়ানো বৃক্ষপ্রেম

অবসর কাকে বলে জানি না, তবে জানি
মেঠো পথে গন্তব্যহীন অবিরাম ছুটে চলা

No comments:

Post a Comment