কোথাও যাও মাঝি?
আকাশ ঘন অন্ধকার, মেঘের গোঙানী
হয়ত-বা বৃষ্টির নুপূর
তুমি তিন পায়ের স্পেসে হেঁটে যাও কই?
ধ্র“পদী মেঘের নাচন দেখি, উতলা হাওয়ায়।
তোমার কি ভয় হয় না রে মাঝি?
যে সুপ্তবাসনা বুকে চেপে ছুটেছো উজানে
সে এক রাক্ষুসী হাঙরের দ্বীপ, নিমিষেই
কত হাতের শাঁখা, কপালের সিঁদুর
মুছে নিয়ে গেছে সে এক নির্মম জখমী
কখনও কি রেখেছো খবর- ও মাঝি?
এখনও বাগানে নক্ষতের ফুল ফোটে
মাঠজুড়ে খেলা করে হলুদ ফরিঙ
অলীক স্ব-পথের দায় এড়িয়ে ভাসাও
সুরমার ঘাটে লাগাও তোমার সাম্পান।
No comments:
Post a Comment