কুমারী হাওয়া শোনো-
তুমি কি পারবে বুকের খিলে
জমে থাকা নীরব কথাগুলো
পৌঁছে দিতে
সাত সমুদ্র তের নদী ও-পাড়ে
সবুজ ছোট্র ঐ শহরে!
যেখানে এখনও এক বৃদ্ধা খেজুরের
গুড় বৈয়ামে তুলে অধির আগ্রহে
বসে থাকেন প্রিয়জনের অপেক্ষায়
দূর পরবাসে নির্বাসিত স্বজন
কেমন আছে জানার কাঙ্কায়
নিত্যদিন কান পেতে শুনেন
দরজায় ডাক পিয়নের কড়া
নাড়ার শব্দ...
No comments:
Post a Comment