অতি পরিচিত
এবং
খুব কাছের-ও।
একদা-
সবুজ অন্ধকারের মিষ্টি কথন
ঘৃনার নীল বিষ ছড়িয়ে দিত
টিউলিপের বাগানে-
ধূসর দেয়ালে ছিলো তার বসবাস..।
হরিৎ সময় এখন প্রায় বৃদ্ধা
সাপের মতো অন্ধকারও
খোলস ছেড়ে সেজেছে
মনিপুরী সাজে...।
পুরোনো গহনা কানে ভাসে
পদ্মার দু’পার ভাঙনের শব্দ
কাদা-মাটির গুহা,বসত আজ
শাদা পালক হারানোর ভয়
মলিন দীর্ঘ দিন ভীড় করে
বেগুনী শাড়ির ডোরায়..।
No comments:
Post a Comment