Thursday, 16 September 2010

অলীক বাসনা

শুধু চেয়েছিলাম-
একটি সফেদ নীড়
ইটের শরীর ভালোবাসার শাদা
বর্ণমালা, মায়াবী আঙুল-ফুলের
বৃক্ষ- মাথা রেখে জলজ আনন্দে
মাছকন্যা হয়ে ভেসে বেড়ানোর
লোভ ওই দূর হাওড়ের রূপালি
জলে...
সবুজ ঘাসহীন মাঠ ধু -ধু মরু প্রান্তর
করতলে শূন্য চোখ এড়াতে ত্রমাগত
নীড়ের বাসনায় ধূসর শাড়ির আঁচল
উড়ে জখমি হাওয়ায়

No comments:

Post a Comment