নাও শাদা মসলিনপর্দা...
যে জমিন শুধু মোহিনী শব্দের
চাষাবাদ হয়
মাটির উদর ফেটে হাজিরা দিচ্ছে
নিত্যদিন
হাজারও ময়ূরছন্দ...
সেই প্রান্তর আর বেগুনি সীমানা ছেড়ে
কোন শকুন ফণা তুলে দাড়ায়!
বিদয় হও, এই পবিত্র শহর থেকে
এক লহমায় তুলে-নে নীলবিষ
আজন্মের কালোদাগ শুদ্ধ হোক
নিমপাতার শীতল স্পর্শে...
No comments:
Post a Comment