শান্ত শীতল রাতের দ্বারে
মিটিমিটি আলোর মাহফিল
হঠাৎ একমুঠো কাগজের
ফুল হাতে এসেছিলে..
অপরিচিত মন্দিরে।
গরম চায়ের ধুঁয়া, শব্দের
উষ্ণ ফরিঙ উড়ে লাল
পাথরের বুকে..
অসংখ্য কোলাহলের ভীড়
সবুজ বৃষ্টির কাঁচা ওম
মিয়মাণ নক্ষত্র, নীরবে
হেঁটে যায় দূরের গুহায়।
নিত্যদিন মানে পরিচিত খেলা
বাদামী নেশায় মগ্ন বে-খবর
মাটির স-রোদ..
হঠাৎ আফিম ভেঙে দেয়
সিলেটের জালালি কৈতর।
No comments:
Post a Comment