Friday, 17 September 2010

বর্ষণ

একদা...
যে শব্দের ধ্বনি
কেঁপে উঠতো জলের পরাণ..
তার বিরহে আজ
তুমূল বর্ষণ
পাহাড়ের বুকে।

পরিচিত আঙিনায়
হলুদ জোনাকির গান
অলিক নেশায়
বিভোর..
এক গুচ্ছ নগ্ন সময়

কালঘুম, আঙুলের ফাঁক
দিয়ে ঝরে গেছে অসংখ্য
জামদানী দিন
জলরাঙা বৈয়াম শূন্য..

শীতের পাখি উড়ে যায়
দূর দ্বীপে...
পুবালী হাওয়ায় উড়ে
ব্রতি হবার বাসনা।

No comments:

Post a Comment