উষ্ণ সকাল শাড়ির ডোরায় বেঁধে দিয়ে
যখন চলে যেতে ওই-দূর পাথরের শহর
আমার আকাশে তখন উড়ে বেড়াত
থোকা থোকা মেঘের কালো পরিন্দা
বুকের বেগুনী চত্ত্বরে চোখের নোনা বৃষ্টিতে
রোপণ হতো বিরহ... ধূসরবৃক্ষ।
স্বচ্ছ আলোহীন রাতগুলো যেন দীর্ঘ নদী
যেখানের উতালা বুকে শুধুই যন্ত্রণার জল।
তারপর....
একগুচ্ছ ম্রিয়মান দিনান্তের শেষে এক
পেয়ালা মিষ্টি রস হাতে সামনে দাঁড়াতে
ভালোবাসার অচিন এক উষ্ণ হাওয়া অবশ
করে হাঁটে দেহে বহমান প্রতিটি রক্তকণা
No comments:
Post a Comment