Friday, 17 September 2010

বনমাউথ সী-সাইট

প্রায় দুশ মাইল দূর
বনমাউথ সী -সাইট।

আকাশের শরীরে শাদা বৃষ্টি
হলুদ রোদের লুকোচুরি খেলা
পরিবারসহ বন্ধুরা
সময় মতো পৌঁছে গেলাম
নির্ধারিত গন্তব্যে..।

হিমেল হাওয়া অর্ধভেজা মৃত্তিকা
অপেক্ষায় কবি বন্ধু-
ওয়ালী মাহমুদ, ফুল দিয়ে
স্ব-হাস্য বরণ করে নিলেন
সবাইকে..।

নীল সমুদ্রের শীতল ওম
স্পর্শের বাসনায় ব্যস্ত
একগুচ্ছ আবেগি রজনীগন্ধা
মাছকন্যার উতলা পরাণে
দূর পাহাড়ের গল্প কেবলই
হাতছানি দেয়..।

অসংখ্য কোলাহলের সুর
অজান্তে কানে ভাসে
শাহনাজ রহমতউল¬াহর
গাওয়া সেই গান- সাগরের
তীর থেকে মিষ্টি কিছু . .
কপালে, গানটি।

No comments:

Post a Comment