Thursday, 16 September 2010

এক কাপ কফি

সবাই কি সবকিছু পারে?
কবিতার সমালোচনা করে বন্ধুটি
সেদিন বলেছিলো-
কবিতায় শুধু বিষাদের ছোঁয়া পাই
ভালো লাগে না, স্বপ্নিল শব্দ সাজাও
দেইনি জবাব, ফিরে এলাম নীড়ে
নিস্তব্ধ রাত, বাইরে কুয়াশার চাঁদরে ঢাকা আকাশ
চার দেয়ালের ভেতর সঙ্গী কেবল এক কাপ কফি
গায়ে তার চুমুক দিয়ে ভাবি-
আমি কি নিতান্তই কবিতা লিখি
না কি দূর গগন থেকে অবেলায় ঝরে পড়া
আহত নক্ষত্রের গল্প বলি
দ্ধিধা দ্বন্ধে কাটে সময়, মিলে না হিসেব
রজণীর শরীর বেয়ে উকি দেয় ভোরের সূর্য
দোয়ারে দাঁড়ায় আর এক জনম

No comments:

Post a Comment