Saturday, 18 September 2010

ওমের বৈয়াম

ঘরটা জুড়ে ছিল সুখ, স্বপ্নটা উড়ুহাওয়া
শান্তির শ্বেতকবুতর, ভালোবাসার সোনালি পরত
বৃক্ষের তনুতে বাধা অসংখ্যকথা, বাহারী লতাপাতা

কিন্তু আজ  চির পরিচিত  এই ঘরে রঙধনু মেখেছে রঙ
লেগেছে শকুনের বদ-নজর।
পড়ন্ত বিকেলে সমুদ্রের বিদায়ী স্রোতে ভেসে গেছে
হলুদস্বপ্ন...জামদানী দিন
শেওলার বসনে মোড়ানো দেয়ালের শরীর

যা কেবলই গুনে রাখে একখণ্ড স্মৃতির কপাট

আশাহত হব না, যদি কলসভর্তি সুপ্ত বাসনাকে
পুঁজি করে প্রতিদিন পা রাখি শ্মশানে
খুঁজে পাবো হারানো ওমের বৈয়াম।

No comments:

Post a Comment