Saturday, 18 September 2010

হলুদ ফড়িং

শাদা শব্দগুলো সাত রঙে
সাজেনি
দূর থেকে শুনেছি
ঘাসফুলের গান।

মাটির পিলসুজ মিটিমিটি
আলো
সোনায় ভরা উষ্ণতা
তুষারের আঙিনায়।

নিপুবন থোকা থোকা
জোনাকি
ব্যস্ততার সিঁদুর সিথিতে
নিমগ্ন নেশায়
হলুদ ফড়িং বসে থাকে
নিমপাতায়।

No comments:

Post a Comment