Friday, 17 September 2010

সোনার স্বপ্ন

জামদানী অরণ্যের নগর
অবেলায় ঝরে পরা সবুজ পাতা...

বাচ্চাদের ফুটবলের মতো
শূন্য হাওয়া আজীবন
কেবলই করেছে খেলা।

গবিন্দ নগরের চোখভর্তি
সোনার স্বপ্ন
শিরিষের ডালে মায়াবী পাখি
শুধু বসন্তের গীত গাইত।

কৃষ্ণকালো রাত হনন করে
নিয়ে গেছে...
পিলসুজের হলুদ আলো।

No comments:

Post a Comment