খোলা জানালা
ঘরভর্তি রোদের কোলাহল...
গভীর তন্দ্রায় মগ্ন
হাওরের শরীর
হঠ্যাৎ দরজায় কড়া
নাড়ে দূরের চড়–ই
অজানা শঙ্কা ভর
করে নরম কাঁথার ভাজে...
নীরব শহর অবিরাম
ছুটে চলে বেগুনি শামুক
চায়ের কাপে শব্দহীন
হাসির কান্না...
টেমসের পাজঁর
রাক্ষুসী ঢেউয়ে
তোলপাড়..।
পরাজয়ের ধূসর স্বপ্ন
হাতে দাঁড়ানো পুরোনো বৃক্ষ...
সময়ের ডাক
হেঁটে যায়
অরণ্য নগরে।
No comments:
Post a Comment