Friday, 17 September 2010

মৌন গীত

রাতজাগা পাখির
মৌন গীত..
এখন আর
বিমোহিত করে না।

নির্ধারিত জীবন
অনেকটা সময়
রঙীন ঘুড়ির পেছনে
বাস্তব কঠিন অংকের
হিষেব কষে

দায়হীন সঙ্গ..
গন্তব্যহীন পথরে বাক
বিদায়ী গ্রীষ্মের হাত ধরে
চলে যাক দূরের গুহায়।

No comments:

Post a Comment