গেন্ডা ফুল
হলুদ আলোয় মুখরিত
আঙিনা।
নিস্তব্ধ রজনী
ঘুমের আফিম মাখা
পৃথিবীর চোখ।
জানালায় দাড়িয়ে-
রাতজাগা পাখির নীরব
কথোপকথন
হিমেল হাওয়ার শীতল স্পর্শ
পাশের বনে শেয়ালের তীব্র আর্তনাদ।
আরো শুনি
দূরের মাঠে
শব্দের ফেরিওয়ালার
মিষ্টি ডাক
ছন্দের চুড়ি, কথার ক্লিপ
কে গো নেবে আজ
তারার বাতি
নিঃশ্বেষ হয়ে যায়।
No comments:
Post a Comment