Friday, 17 September 2010

বিরহের তরকারি

অনেক দূর উড়ে যাবো
শিমুল তুলোর চাঁদরে
তুলে রাখি ক্লান্ত মাটির
সুর, তানপুরা..।

ভোরের ফর্সা আকাশে
ফুটে উঠুক একটি তরতাজা
শাদা গোলাপ।

চটের বেগে শেষ সম্বল
এক টুকরো কামনাবাক্য
মহুয়ার বন, লাল পাঁজরে
বিরহের তরকারি কেবলই
ফুটছে...
বে-খবর জলের কণাও
কখনো
রাখেনি তার সংবাদ।

No comments:

Post a Comment