Saturday, 18 September 2010

গোলাপিচারা

অতি প্রিয় রেশমি চাদরের প্রতিটি ভাঁজে জমেছে ময়লা ও ধূসর।
মনে কি পড়ে?... বিগত দিনে চাদরে উম পেতেছিল উষ্ণ-স্পর্শ! 
একটু উষ্ণতার লোভে বরফ থেকে জল, জল থেকে বরফ তুলে
রাখছি পাশাপাশি। আহা! আমার শৈশবকাল... আহা! মাঘের সকাল
তীব্রশীত জড়িয়ে রাখতাম অঙ্গের মতো লাউয়ের ডগায়

স্মৃতির সোনালি হাওড়ে ডুবতে ডুবতে  খুঁজেছি সেই হারানো শাড়ির আঁচলে আঁকা তোমার হাতের প্যাচ, স্পর্শ... রাখছি ঢেকে সিল্ক-শাড়ি-দিন, হিসেব মিলাতে পারিনি।জলহীন মীনের মতো বিরাণ এই হৃদয়। মুঠোবন্ধি সুপ্তবাসনাকে নিঃসঙ্গী করে, এই  চাদরেকে চিরস্থায়ী নীড় বানাতে ব্যবহার শিখিয়েছি কারুকাজ

কিন্তু মরে যাওয়া নিকষ কালো শবদেহগুলোকে পারিনি সরাতে । চাদরের দহনে পুড়ে যাওয়া রূপহীন মন এক যন্ত্রণা বাহন। যেনবেড়েই উঠছে দহনতা শিখে, তুমি কি পারবে পুড়ে যাওয়া পাঁজরে  রোপন করতে একটি গোলাপিচারা?

No comments:

Post a Comment