Friday, 17 September 2010

নোলক

আজন্ম শুধু
ভান করে গেলে।

চৌরাস্তায় অসংখ্য পোকার ভীড়
কী করে রোপন হবে
আগামীর স্বপ্নমালা।
খোলা আকাশ অবিরাম
রোদ-বৃষ্টি-মিছিল
শঙ্কের বাটি তুলে রাখি
বাসনার ভ্রণ
নষ্ট হাওয়ায় মিষ্টি পরশ
আর স্পর্শ করবে না
মাটির নোলক...।

No comments:

Post a Comment