বাতাসের ডানায় ভর করে
আসা খামাকা কথাগুলো
ক্ষণিক ভাবনা হলেও
পিচঢালা শাদা রাস্তার ময়লা
জমতে দেইনি...।
অচিন দ্বীপের গুহায় বসবাস
বন্ধ জানালার কিঞ্চিৎ ফাঁকে
কতটুকুই বা দেখা যায় পৃথিবীর
আলো...?
পরিচিত শহর থেকে অনেকদূরে দৃষ্টির সীমানা...
ঈর্ষায় জ্বলে যাওয়া মলিন মার্বেলের
অসুস্থ আওয়াজ
কখনো প্রবেশ করবে না
শাদা পাহাড়ের দ্বার...।
No comments:
Post a Comment