কেউ একজন দরজায় কড়া নেড়ে ছিল
কালঘুমে মগ্ন এ হৃদয় বুঝেনি তার উষ্ণ
আগমন, খেলেনি তানপুরা সাতটি সুর
অলীক বাসনার ধূসর সুখ-স্বপ্নরা
হয়েছে বিনাশ জীবনের তিরিশটি জলরাঙা ফাগুন।
জীবন সায়াহৃ একাকী, নির্জন এই দুপুরে
মনে পড়ে সেই ডাক, আনমনে খুলি কপাট
দেখি কেউ নেই, বেদনার নীল স্রোতে
সেও চলে গেছে দূর অজানায়...
No comments:
Post a Comment