Saturday, 18 September 2010

জলদস্যু সময়

সবুজ ঘাসের লাল ফুল খনন করে
নিয়ে গেছে জলদস্যু সময়।

এখানে নিস্তব্ধ, নীরব -
নীরব নিস্তব্ধ এখানে
রঙধনু
পাহাড়
সাগর
বৃষ্টি।

এখানে ভাষাহীন, রঙহীন
রঙহীন ভাষাহীন এখানে
শব্দ
স্বপ্ন
ফুল
পাখি

এখানে আলোহীন, প্রাণহীন
প্রাণহীন, আলোহীন এখানে
চাঁদ
সূর্য
জোৎস্না
মাটির প্রদীপ।

No comments:

Post a Comment