Friday, 17 September 2010

রঙহীন পংক্তিমালা

১.
অভিনয় ত্রতই সমুদ্র ডুব দিতে জানে
বার বার খুঁজি রঙিন ঝিনুক...
জলের গভীর ঝিনুক ভেবে যখনই
কুড়িয়ে আনি প্রবাল-
দেখি, সে-তো ঝিনুক নয়
নোনা জলের অন্ধকারে পড়ে থাকা
কালোপাথর...
অবশেষে ঝিনুক ও স্বপ্ন সমুদ্রে হারায়
২.
সুখহীন বিষণ্ণ-সময়, বাসনার ল্যান্ঠন
জ্বালিয়ে যতই করি প্রার্থনা-
চলে যায় দূরে...
একঝাঁক ধ্রুপদী মেঘে
সঙ্গম করে শূন্য জলে
৩.
গোলাপ জেনে সকাল- সন্ধ্যা
যার শেকড়ে ঢেলেছি জল
এখন দেখি সে গোলাপ নয়
সবুজ অরণ্যের ফাঁকে জন্ম
নেয়া বৃক্ষ পরগাছা
গভীর ধ্যানে ডুবে গেছে প্রহর
তৃষ্ণার্ত মীন দেখা পেল না জলের

No comments:

Post a Comment