লোকালয় আর ভালো লাগে না
দূরে অন্যখানে
যেখানে কেবল চিত্রের ক্যানভাস জুড়ে
বিছিয়ে রয় সাদা সাদা পাপড়ির ঝাড়
সমুদ্র উত্তাল ঢেউয়ের গতি
কখনও পাহাড়ের নিস্তব্ধতা
জ্যোৎস্নার আলো, হাস্নাহেনা
সুগন্ধী মৌ মৌ আর
সুখময় রাতের শরীর।
প্রবল বাসনায় শুধু রচনা করি ‘তুমি’
কেবল তুমিময় দিন
এমন বাসনা যেন প্রতিদিন রয়।
No comments:
Post a Comment