Friday, 17 September 2010

তুলসি পত্র

বৃষ্টিহীন চরের মতো-
অপেক্ষায় থাকি বছরের
তিনশ পয়ষট্টি দিন...
একটি সবুজ তুলসিপত্রের!
অথচ-
প্রতিদিন লেটারবক্স ভর্তি অসংখ্য
শব্দরা খেলা করে লাল -নীল
কাগজের ভেলায়-
শুধু ঠিকানা ভুলে গেছে
ফুলেল খামে মোড়ানো কাঙ্কিত
সবুজ তুলসি পত্র।

No comments:

Post a Comment