Saturday, 18 September 2010

মাতাল ঢেউ

কাঁচের জানালা
রঙধনু বিকেল।

নিত্যদিন যে বাদামী পাখি
পাশের উচুঁ গাছটিতে
বসে গান শুনাতো
সে আজ নিখোঁজ
প্রায় দুদিন।

বেতারে ভাসে একতারার
বিরহী সূর
জলকন্যার পরাণ
ব্রাইটনের অশান্ত সমুদ্রে
মাতাল ঢেউ ভেসে যায়।

ঝাঁকবাধা গাঙচিল উড়ে
আপন ঠিকানায়
ফেরারী পাখি কেবল
পথ হারায়।

No comments:

Post a Comment