পাহাড়সম ক্লান্তি
যখন সামনে দ্বাড়াই
মাগো..
এক নিমিষেই সে ক্লান্তির
রেশ চলে যায় দূরের
গুহায়।
ভুলে যাই রোদ্র, তাপ ঝড়
বৃষ্টির জথমী আঘাত
তোমার পবিত্র হাতের স্পর্শ
আজন্মের মলিন পাপ পলকেই
তুষার থেকে জল হয়ে ঝরে যায়
মনে হয় এই আচল তলে
নতুর করে জন্ম নেই প্রতিদিন।
মাগো..
অনেক হেটেছি চিরচেনা পথে
অঙ্গে মেখেছি বাহারী পারফিউম
তোমার শরীরে বেহেশতী ঘ্রানের
মতো..পাইনি কোন সুঘ্রাণ।
সৃষ্টিকর্তার দেয়া অমূল্য রতন
দীর্ঘ রজনী প্রাথর্নার পর
করি মোনাজাত...
হে জগত স্বামী তুমি দান কর
তাকে শেষ্ট নারীর সম্মান।
No comments:
Post a Comment