Saturday, 18 September 2010

যন্ত্রণা

বুকের ভেতর এক ক্ষিপ্র হাওয়া
বয়ে যাই ওকে নিয়ে সারাবেলা
এ কেমন দহন -রূপ নেই, গন্ধ নেই, ছন্দ নেই
কেবল শূন্যতা, বিষাদময়।
চেনামুখ হেসে ওঠে অলিক হাসি
তার মাঝে খুঁজে ফিরি সুপ্তনিবাস
যখন ফুরায় সময়
হিসেব কষে বার বার শূন্য উদ্যান
তবু
নিয়তির কাছে বন্দক রাখিনা
এই মন।
শ্বশ্মান-ভূমিতে আজ সফেদ নৌকা বানাই।

3 comments:

  1. দারুন লিখেছেন শাহনাজ
    পুরনো কবিতা গুলোও পরছি
    এটা আমার ঠিকানা
    sabujmohiminul.wordpress.com
    ঘুরে আসবেন নিচ্চয়

    ReplyDelete
  2. ধন্যবাদ। সময় করে একবার ঘুরে আসবো। অনেক ভালো থাকবেন।

    ReplyDelete